(Returns & Refunds Policy – Ayra Trading)
🔁 রিফান্ড এবং রিটার্ন পলিসি
কাস্টমারদের সন্তুষ্টি ও ভরসায় Ayra Trading সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। Ayra Trading থেকে ক্রয়কৃত কোনো পণ্য যদি ত্রুটিপূর্ণ, ড্যামেজড অথবা ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে পণ্যটি আমাদের কাছে ফেরত পাঠানোর পর আমরা রিপ্লেসমেন্ট অথবা ফুল রিফান্ডের ব্যবস্থা করে থাকি।
⏳ এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ৭–১০ কর্মদিবস সময় লাগে।
ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত শিপিং চার্জ প্রযোজ্য নয়।
💳 রিফান্ড পেমেন্ট
রিফান্ড শুধুমাত্র আপনার প্রদত্ত মূল পেমেন্ট মাধ্যমেই প্রদান করা হবে—
bKash / Nagad / Rocket / Bank Transfer
🚚 রিটার্ন ও শিপিং চার্জ
• সাধারণ রিটার্নের ক্ষেত্রে শিপিং চার্জ গ্রাহক বহন করবেন
• অনুমোদনের পর ৩–৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন হবে
📦 Closed Box Delivery Policy
আমরা ‘Closed Box Delivery’ পলিসি অনুসরণ করি, যা প্রোডাক্টের অথেন্টিসিটি, কাস্টমারের গোপনীয়তা এবং প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করে।
🛑 কখন রিটার্ন / রিপ্লেসমেন্ট প্রযোজ্য
• ড্যামেজড / ডিফেক্টিভ / ভুল পণ্য
• পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে
• ছবি বা ভিডিও প্রমাণ আবশ্যক
📞 যোগাযোগ করুন:
Hotline: 01787774749
Facebook Page Inbox
❌ Non-Returnable Items
• ব্যবহৃত বা সোয়াচ করা পণ্য
• লিকুইড / সেমি-লিকুইড পণ্য
• মত পরিবর্তন, কালার, ডিজাইন, স্মেল বা টেক্সচার পছন্দ না হলে
• সিল খোলা বা প্রোডাক্ট স্যুট না করলে
🔄 Wrong Order Exchange
ভুলবশত ভুল পণ্য অর্ডার করলে এক্সচেঞ্জের সুযোগ থাকতে পারে।
➡️ এক্ষেত্রে রিটার্ন ও পুনরায় পাঠানোর খরচ গ্রাহক বহন করবেন
➡️ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত
📑 রিটার্ন করার সময় যা লাগবে
• অরিজিনাল ইনভয়েস
• Ayra Trading বক্স
• অক্ষত প্যাকেজিং
🚛 কীভাবে পণ্য পাঠাবেন
ঢাকার মধ্যে:
• ফ্রি পিক-আপ (শর্ত সাপেক্ষে) অথবা কুরিয়ার
ঢাকার বাইরে:
• Steadfast / Pathao Courier
• অভিযোগ প্রমাণিত হলে কুরিয়ার চার্জ রিইম্বার্স করা হবে
❗ অভিযোগ সঠিক না হলে পুনরায় পাঠানোর সব খরচ গ্রাহক বহন করবেন।
______________
📞 Hotline: 01787774749
📧 Email: info@ayra-trading.com
Terms & Conditions
শর্তাবলি:
আয়রা ট্রেডিং
১. ভূমিকা-
আয়রা ট্রেডিং (Ayra Trading) (“কোম্পানি”, “আমরা”, “আমাদের”)-এ আপনাকে স্বাগতম।আমাদের ওয়েবসাইট, সেবা বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ বা ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন। আপনি যদি এসবশর্তে সম্মত না হন, তবে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকুন।
২. ব্যবহার সংক্রান্ত শর্ত-
ক. অ্যাকাউন্টের দায়িত্ব
আপনি যদি আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করেন, তবে আপনার লগইন তথ্যের গোপনীয়তা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সংঘটিত সকল কার্যক্রমের জন্য আপনি দায়ী থাকবেন। কোনো অননুমোদিত ব্যবহার হলে তা অবিলম্বে আমাদের জানাতে হবে।
খ. গোপনীয়তা নীতি
আপনার ওয়েবসাইট ব্যবহারের বিষয়টি আমাদের গোপনীয়তা নীতি অনুযায়ী পরিচালিত হবে, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণ করা হয় তা বর্ণনা করা হয়েছে। ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখার মাধ্যমে আপনি এসব নীতিতে সম্মতি প্রদান করছেন।
গ. যোগাযোগ প্ল্যাটফর্ম
আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীরা অনুসন্ধান, আবেদন বা যোগাযোগের সুযোগ পেতে পারেন। ব্যবহারকারীদের অবশ্যই প্রচলিত আইন ও এই শর্তাবলি মেনে চলতে হবে।কোনো প্রকার অপব্যবহার, বিভ্রান্তিকর তথ্য প্রদান বা অবৈধ কার্যকলাপের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে।
৩. ব্যবহারকারীর আচরণ
আপনি সম্মত হচ্ছেন যে আপনি নিম্নোক্ত কোনো কাজ করবেন না:
- • ওয়েবসাইটের কার্যকারিতা বা নিরাপত্তা ব্যাহত করে এমন কোনো ব্যবহার
- • ভাইরাস, ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার আপলোড বা প্রেরণ
- • কোনো অননুমোদিত তথ্য, সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা
- • পূর্বানুমতি ব্যতীত বিজ্ঞাপন, প্রচারণা বা স্প্যাম পাঠানোর উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ব্যবহার
৪. মেধাস্বত্ব অধিকার
এইওয়েবসাইটে থাকা সকল বিষয়বস্তু-যেমন লেখা, ছবি, গ্রাফিক্স, লোগো, নকশা ও সফটওয়্যার- Ayra Trading অথবা তার লাইসেন্সদাতার মালিকানাধীনএবং প্রযোজ্য কপিরাইট ও মেধাস্বত্ব আইনেরদ্বারা সুরক্ষিত। অনুমতি ছাড়া এসব বিষয়বস্তুর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৫. দায় সীমাবদ্ধতা
আইনের সর্বোচ্চ অনুমোদিত সীমার মধ্যে, এই ওয়েবসাইট ব্যবহারের ফলে বা ব্যবহার করতে অক্ষমতার কারণে সৃষ্ট কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ, আকস্মিক ক্ষতির জন্য আইয়ান জুট মিলস লিঃকোনোভাবেই দায়ী থাকবে না।
৬. ক্ষতিপূরণ
আপনার ওয়েবসাইট ব্যবহার বা এই শর্তাবলি লঙ্ঘনের কারণে সৃষ্ট যে কোনো দাবি, ক্ষতি, লোকসান, দায় বা ব্যয়ের জন্য আপনি Ayra Trading এর পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও সহযোগী প্রতিষ্ঠানেরবিরুদ্ধে সকল দায় থেকেমুক্ত রাখবেন ও ক্ষতিপূরণ প্রদানকরতে সম্মত হচ্ছেন।
৭. শর্তাবলি পরিবর্তন
Ayra Trading যেকোনোসময় পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। ওয়েবসাইটে সংশোধিত শর্তাবলি প্রকাশের পর তা কার্যকর হবে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখলে তা সংশোধিত শর্তাবলিতে আপনার সম্মতি হিসেবে গণ্য হবে।
৮. প্রযোজ্য আইন ও বিচারিকএখতিয়ার
এই শর্তাবলি Ayra Trading যে অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে সেই অঞ্চলের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিতও ব্যাখ্যাযোগ্য হবে। যেকোনো বিরোধ উক্ত অঞ্চলের উপযুক্ত আদালতের এখতিয়ারভুক্ত হবে।
৯. যোগাযোগের তথ্য
এই শর্তাবলি সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 Hotline: 01787774749
📧 Email: info@ayra-trading.com